কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন থেকে এ বছরের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিষয়টি প্রকাশিত হয়েছে। তবে কিছু গণমাধ্যমে সাহরি ও ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে।

কিছু গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, ‘ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সাহরি ও ইফতারের এ সময় মূলত ঢাকা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য। দেশের অন্যান্য অঞ্চলের মানুষ ভৌগোলিক অবস্থান ও দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ে সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে অথবা ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে সাহরি ও ইফতার করবেন।’

রোববার (২৫ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, এ বক্তব্যটি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। ইসলামিক ফাউন্ডেশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য বা তথ্য দেননি।

‘প্রকৃতপক্ষে ইসলামিক ফাউন্ডেশন এ বছর ৬৪ জেলার জন্য পৃথক সাহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে। ঢাকার সময়ের সঙ্গে কোনো সময় বা মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়নি। প্রতিটি জেলার জন্য ইসলামিক ফাউন্ডেশন যে সময়সূচি নির্ধারণ করেছে, তা অনুসরণ করবে ওই এলাকার রোজাদাররা।’

এ বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং সাহরি ও ইফতার সময়সূচি প্রণয়ন কমিটির আহ্বায়ক মুফতি আবদুল মালেক বলেন, অন্যান্য জেলার মানুষ ঢাকা জেলার সময়সূচির সঙ্গে কোনো মিনিট যোগ বা বিয়োগ করে নয়; বরং প্রতিটি এলাকার মানুষ তার জেলার জন্য প্রণীত ও প্রকাশিত সময়সূচি অনুসরণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X