কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৬ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় গুলিবিদ্ধ সেই ভুবন চন্দ্র মারা গেছেন

ভুবন চন্দ্র শীল। ছবি : সংগৃহীত
ভুবন চন্দ্র শীল। ছবি : সংগৃহীত

রাস্তায় গুলিবিদ্ধ ভুবন চন্দ্র শীল মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পপুলার হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। তার শ্যালক পলাশ মজুমদার বিষয়টি জানিয়েছেন।

রাজধানীর তেজগাঁওয়ে দুই সন্ত্রাসী গ্রুপের কোন্দলের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন ভুবন চন্দ্র শীল। শুক্রবার তার মাথায় অস্ত্রোপচার হয়। ওই দিন রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা চলে ওই অস্ত্রোপচার।

তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, গুলিতে ভুবনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ঝুঁকি নিয়ে তার অস্ত্রোপচার করতে হয়েছে। পরিবারের সম্মতি নিয়েই তার অস্ত্রোপচার করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চলের সিটি পেট্রল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি জায়গায় তারিক সাঈদ মামুনের প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। অন্তত চারটি মোটরসাইকেলে এসে অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়। এ সময় মামুনের প্রাইভেটকারে মিঠু ও খোকন নামে দুই সহযোগী ছিলেন। গুলি করার পর মামুন গাড়ি থেকে নেমে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় পথচারী আরিফুল হক ও বিপরীত পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল গুলিবিদ্ধ হন। মামুনকেও কুপিয়ে আহত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১০

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১১

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১২

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৩

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৫

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৬

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৭

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৮

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৯

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

২০
X