কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুই নারীকে ধর্ষণের প্রতিবাদে মহিলা পরিষদের নিন্দা

মহিলা পরিষদের লোগো।
মহিলা পরিষদের লোগো।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার এক প্রবাসীর স্ত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঢাকার সাভারে গৃহশিক্ষক কর্তৃক দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আজ সোমবার এই দুই ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মহিলা পরিষদ জানায়, নির্যাতনের শিকার নারীর স্বামী প্রবাসে থাকেন। তিনি তার সন্তানসহ বাবার বাড়িতে থাকেন। কেনাকাটার জন্য পাশের বাজারে যাওয়া-আসার সময় অভিযুক্তরা ওই নারীকে নানা অনৈতিক কাজে কুপ্রস্তাব দিত এবং বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে আসছিল। গত ২২ সেপ্টেম্বর শুক্রবার ওই নারী শৌচাগারে গেলে অভিযুক্তরা ঘরে ঢুকে তার মায়ের হাত-পা বেঁধে ফেলে। অভিযুক্তরা ওই নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। সেই ভিডিও ধারণ করে মামলা না করার হুমকি দেয়। পরদিন ২৩ সেপ্টেম্বর শনিবার নির্যাতনের শিকার নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ১৩ জুলাই ঢাকার সাভারে গৃহশিক্ষক কর্তৃক দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। জানা যায়, নির্যাতনের শিকার কিশোরী স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত রকিবুল ওই কিশোরীর গৃহশিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন রকিবুল সন্ধ্যায় পড়াতে এসে আবারও কুপ্রস্তাব দিলে কিশোরী অস্বীকৃতি জানায়। এ সময় রকিবুল তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে নির্যাতনের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও কন্যাশিশুদের দলবদ্ধ ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ঘরে-বাইরে নারী-কিশোরীরা এলাকার বখাটে ও শিক্ষক কর্তৃক নৃশংস সহিংসতার শিকার হচ্ছে। সংঘটিত এসব ঘটনা নারী ও কন্যাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে যা তাদের আত্মহত্যার প্ররোচনার দিকে নিয়ে যেতে বাধ্য করছে। তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে এবং তাদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।

বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ওই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X