কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট : ইসি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে (৫ ফেব্রুয়ারি) দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি সই করে সাদা রঙের ব্যালট খামসহ হলুদ খামের ভেতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কছের ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন।

এতে আরও বলা হয়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। আর ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। তাই প্রবাসী ভোটারদের যতদ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে। এজন্য প্রবাসী ভোটার ও দেশের ভেতরের তিন শ্রেণির (সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও কয়েদিরা) ভোটার মিলে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X