কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ পেলেন ক্র্যাব সদস্যরা

ফায়ার সার্ভিস সদর দপ্তরেপ্রশিক্ষণ কর্মশালায় ক্রাব সদস্য। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিস সদর দপ্তরেপ্রশিক্ষণ কর্মশালায় ক্রাব সদস্য। ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিস সদর দপ্তরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অগ্নিকাণ্ড মোকাবিলা, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয়, সেফটি সিকিউরিটি ব্যবস্থাপনা, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ফায়ার ইকুইপমেন্ট ব্যবহার প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বিভিন্ন ধাপে কথা বলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী, উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, মো. আখতারুজ্জামান, মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার, প্রশিক্ষক শামস আরমান, সিনিয়র স্টেশন অফিসার এ, কে, এম, রায়হানুল আশরাফ হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।

ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু জানান, এ কর্মশালায় ক্র্যাবের সহ-সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশিদ, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ফয়েজ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন, এনামুল কবীর রুপমসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X