

দায়িত্ব গ্রহণের পর আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
ফুলেল শুভেচ্ছার পর মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা।
এর আগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম সচিবালয়ে অফিস করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর জন্য। আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রধানমন্ত্রীর ব্যবহৃত প্রসাধন সামগ্রীর বর্ণনা অনুযায়ী প্রসাধনীরও ব্যবস্থা করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।