কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে ‘ই-কমার্স এক্সপো ২০২৩’ মেলায় অংশ নিল বাক্কো

যুক্তরাজ্যে ‘ই-কমার্স এক্সপো ২০২৩’ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যে ‘ই-কমার্স এক্সপো ২০২৩’ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

১৬টি প্রতিষ্ঠান নিয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘ই-কমার্স এক্সপো-২০২৩’ এ অংশ নিয়েছে দেশীয় বিপিও শিল্পের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বাক্কো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় এই এক্সপো’তে অংশ নেয় বাংলাদেশের একটি প্রতিনিধি দল। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর লন্ডনের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘এক্সেল লন্ডন’ এই এক্সপো অনুষ্ঠিত হয়।

এক্সপোতে দেশের সম্ভাবনাময় বিপিও খাতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। এ ছাড়া প্রদর্শনী ছাড়া বাক্কো ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ‘বিপিও ব্রিলিয়্যান্স ইন বাংলাদেশঃ পেইভিং দ্য ওয়ে ফর গ্লোবাল এক্সিলেন্স’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অংশ নেন সিনিয়র উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আহমাদুল হক, সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ও পরিচালক কাওসার আহমেদ। এ আলোচনায় বাংলাদেশের বিপিও খাতের অমিত সম্ভাবনার প্রতি আলোকপাত করা হয়।

সাইদা মুনা তাসনিম বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ ঘোষণা দিয়েছেন। শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত করাই এই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য। দক্ষ মানবসম্পদ উন্নয়ন, তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক পণ্য ও পরিসেবা রপ্তানি বৃদ্ধি ছাড়া স্মার্ট বাংলাদেশ চিন্তা করা যায় না। তাই প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বাক্কোর লক্ষ্যমাত্রা বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পে আগামী ২০২৫ সালের মধ্যে ১ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং ১ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করা। সে লক্ষ্য অর্জনে সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে বাক্কো। আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে দেশের সফলতা এবং সক্ষমতার গল্প তুলে ধরাতে ভবিষ্যতেও কাজ করবে বাক্কো। ই-কমার্স এক্সপো ২০২৩’ মেলায় পৃষ্ঠপোষকতা এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাক্কো জানায়, প্রদর্শনী চলাকালে যুক্তরাজ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশের অসংখ্য ব্যবসায়ী ও দর্শনার্থী বাংলাদেশের স্টলে তাদের জিজ্ঞাসা, প্রশ্ন নিয়ে ভিড় জমান। এভাবেই আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ তৈরির এক তীর্থক্ষেত্রে পরিণত হয় প্রদর্শনীস্থল। পাশাপাশি, লন্ডনে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী ও ব্যবসায়ী গোষ্ঠীও প্রদর্শনী পরিদর্শনে আসে। উক্ত প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ যুক্তরাজ্যে ব্যবসায়িক সম্পর্ক ও সংযোগ তৈরির ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে বিশ্বাস করে বাক্কো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X