কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাধীনতাবিরোধী শক্তি আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে’

আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ছবি : কালবেলা
আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ছবি : কালবেলা

বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারাই আবার বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি থামাতে আজ্ঞাবহগোষ্ঠীকে আন্দোলনে নামিয়েছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে ভয় দেখাচ্ছে। এভাবে বিএনপি ও তার কতিপয় মিত্ররা খুবই আনন্দিত হচ্ছে। খাল কেটে কুমির আনার চেষ্টা করছে, যে কুমির তাদেরই পাকড়াও করবে কারণ ইতিহাস আমাদের তাই শিক্ষা দেয়। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শেখ হাসিনা সরকার সামনের দিকে এগিয়ে যাবে।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় অন্যদের মাঝে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ড কমিশনার ও সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য মো. জাইদুল ইসলাম মোল্লা, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. সাইফুল বাহার মজুমদার, সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, শাহিনুর করিম বাবু, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুর রউফ আনসারী, আইন সম্পাদক অ্যাড. আশরাফুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আব্দুল লতিফ, সদস্য মো. সালাউদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মিলন, তাজুল ইসলাম, ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, মহানগর উওরের সাংগঠনিক সম্পাদক জাকির হুসেনসহ মহানগরের বিভিন্ন থানার নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X