কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আরও বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য নির্ধারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সাত সপ্তাহেরও বেশি সময়ের উচ্চমাত্রার কাছাকাছি অবস্থান করেছে। খবর রয়টার্সের।

ডলার দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের বন্ডের সুদ কমে আসায় বাজার আবার অস্থিতিশীল হয়ে ওঠে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান-সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন। এদিকে রুপার দাম বাড়লেও শুক্রবারের রেকর্ড সর্বোচ্চ স্তর স্পর্শ করতে পারেনি।

স্পট মার্কেটে সোমবার জিএমটি সময় সকাল ৬টা ৫৬ মিনিটে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৪০ ডলারে। এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম ২১ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচারও ঊর্ধ্বমুখী ছিল। এতে দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে ওঠে।

এদিকে ডলার সূচক (ডিএক্সওয়াই) গত সপ্তাহে ছোঁয়া দুই মাসের সর্বনিম্নের কাছাকাছি অবস্থান করায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানদণ্ড ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন কিছুটা কমে আসাও স্বর্ণের দামে সহায়ক ভূমিকা রেখেছে।

এদিকে দেশের বাজারে সোমবার (১৫ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা বিক্রি হবে। সর্বশেষ শনিবার (১৩ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১১

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৩

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৬

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৭

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৮

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৯

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

২০
X