মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঘোষণা হয়েছে নির্বাচনী তপশিল। এ ঘোষণার কদিন পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে দিনেদুপুরে গুলি করে হত্যা চেষ্টা চালানো হয়। এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। দুটি ঘটনার একটি ঘটনায় জড়িত প্রধান অস্ত্রধারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে চোরাগুপ্তা হামলার আশঙ্কা করছেন প্রার্থীসহ সাধারণ মানুষ।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, কোনো তথ্যর ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়নি, ঢাকার ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।

একাধিক সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতার বার্তায় পুলিশ কমিশনার এ নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয়, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট থানার ওসিরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

পুলিশ কমিশনারের নির্দেশনায় আরও বলা হয়, ফ্যাসিস্টের পক্ষের লোকজন যেন কোনোভাবে দলীয় বা রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে। আগামী ১৬-১৭ ডিসেম্বর ঝটিকা মিছিল, লিফলেট বিতরণের কোনো রকম তৎপরতা বা নাশকতা যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে।

নাম প্রকাশ না করার অনুরোধ একাধিক পুলিশ কর্মকর্তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিরাপত্তা দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, নগরের ১৬ থানার ওসিদের এ নির্দেশনা দেন। সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পর চট্টগ্রামেও নিরাপত্তা জোরদার করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X