কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া। ছবি : কালবেলা
ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া। ছবি : কালবেলা

ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া আদালতে বলেছেন, ঘটনার (গুলি করে হত্যাচেষ্টার) আগে থেকেই হাদির সাথে ছিল ফয়সাল। সে (ফয়সাল) অনেক রাতে যেত। আবার ভোরে চলে আসতো।' তবে গুলির বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ফয়সালের স্ত্রী।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ কথা বলেন সামিয়া।

তিনি আরো বলেন, ‘ঘটনার বিষয়ে কিছু জানি না। ঘটনার ২/৩ দিন আগে আমার সাথে তার (ফয়সালের) দেখা হয়। এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন কথা হয়। এরপর থেকে আমাদের সাথে কথা বলেনি। আমাদের সাথে থাকে না।’

সামিয়া আদালতকে আরো বলেন, ‘আমার দুই বছরের একটা বাচ্চা আছে। আর যা তথ্য দেয়ার দিয়েছি। আর আমাদের হয়ে কেউ কথা বলবে বাবার বাড়িতে এমন কেউ নাই।’

শুনানি শেষে আদালত সামিয়াসহ তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন হলেন- ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

গত রোববার রাত আড়াইটার দিকে নরসিংদীর সদর থানা এলাকা থেকে সামিয়া ও সিপুকে এবং মারিয়াকে সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X