আলী ইব্রাহিম
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ
পদোন্নতি দিতে সুপারসিড করা হয় ৫ কর্মকর্তাকে

মধ্যরাতে আদেশে কমিশনার হলেন ৮ শুল্ক কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
জাতীয় রাজস্ব বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

কথায় আছে কপালের নাম, গোপাল। এই রূপকথার কাহিনিকে হার মানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতিতে। শুধু ২৪ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন রিপনকে কমিশনার বানাতে দফায় দফায় পেছানো হয় ডিপিসির বৈঠক। মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুগ্ম কমিশনার থেকে পদোন্নতি দিয়ে সোমবার মধ্যরাতে এই কর্মকর্তাকে কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার পদোন্নতির সিদ্ধান্ত হলেও সরকারি ছুটির আগের দিন সোমবার মধ্যরাতে বিষয়টি। যদিও সবকিছুতে অটোমেশনের বুলি আওড়ানো এনবিআর কিংবা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। মধ্যরাতে কমিশনার হওয়া আট কর্মকর্তার জন্য নানা অজুহাতে আরো পাঁচ কর্মকর্তার কপাল পুড়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাঁচ আগস্টের সুবাধে স্বর্ণ চোরাচালান মামলায় দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা মাত্র চৌদ্দ মাসের ব্যবধানে চার দফায় পদোন্নতি পেলেন। প্রথম দফায় তাকে সহকারী কমিশনার থেকে করা হয় উপকমিশনার। কিছুদিনের মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে করা হয় যুগ্ম কমিশনার। এরপর গত ৪ ডিসেম্বর করা হলো অতিরিক্ত কমিশনার। সোমবার কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দিয়েছে এনবিআর। যদিও অতিরিক্ত কমিশনার করার আগে দুদক থেকে গত ১৭ নভেম্বর তার নামে মামলা চলেনান রয়েছে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে জানায়। পরবর্তীতে গত ২৫ নভেম্বর দুদকে আরেক পরিচালক অনাপত্তিপত্র ইস্যু করেন। আর দুদকের দুই পরিচালকের দুই ধরনের চিঠি নিয়ে রয়েছে নানা ধরনের আলোচনা।

সোমবার মধ্যরাতে পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন—শামীমা আক্তার, মু. রইচ উদ্দিন খান, মুহা. মাহবুবুর রহমান, মো. গিয়াস কামাল, মোহাম্মদ সফিউর রহমান, মো. মুশফিকুর রহমান, মানস কুমার বর্ধন। এই পদোন্নতি শুল্ক ক্যাডারের আরও পাঁচ কর্মকর্তাকে সুপারসিড করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X