কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুরকে সমর্থন আলজেরিয়ার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পুরোনো ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া।

সোমবার (৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সমর্থনের কথা জানান ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। দুদেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

এসময় আলজেরিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা তুলে ধরেন এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X