কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ দাবির অভিযোগ তদন্তে কাজ শুরু হয়েছে: চিফ প্রসিকিউটর

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিফ প্রসিকিউটর। ছবি: কালবেলা
নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিফ প্রসিকিউটর। ছবি: কালবেলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিকে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে ঘুষ দাবির অভিযোগ তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।

বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে বা একটি অভিযোগ এসেছে, যে অভিযোগটাকে আমরা হালকাভাবে দেখছি না। একইসঙ্গে এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, এই সমস্ত বিষয়ে আমরা একটি বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্য আমার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি।’

‘এখানে সামনে আরও তিনজন আছেন। আরও একজন আছেন, তিনি আজকে শারীরিক কারণে অনুপস্থিত। আমরা পাঁচ সদস্যবিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। আজকে আমরা চারজন একত্রে বসেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, সেই বিষয়েও আমরা তথ্য উদ্ঘাটন করব।’

‘যদি তাদের বিরুদ্ধে সাবস্টেনটিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ওঠার পর মঙ্গলবার পাঁচ সদস্যের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই কমিটির প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X