কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউবে বাংলাদেশের দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে শীর্ষে কালবেলা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের ব্যবহার অনেক বেড়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় সবাই এ প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। যে কারণে পাঠকের চাহিদার কথা ভেবে দেশের প্রায় সব সংবাদমাধ্যম ইউটিউবে সংবাদ প্রকাশ করে থাকে।

সম্প্রতি দেশের দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমগুলোর ইউটিউব চ্যানেলের ভিউস যাচাই করেছে কালবেলা টেক টিম। এসব চ্যানেলের তথ্য যাচাই করে দেখা যায়, কালবেলা নিউজ (youtube.com/@kalbelanews24) ২ বিলিয়নের বেশি ভিউস নিয়ে সবার শীর্ষে রয়েছে।

এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে, ইত্তেফাক (দ্বিতীয়), প্রথম আলো (তৃতীয়), বিবিসি বাংলা (চতুর্থ), যুগান্তর (পঞ্চম), সমকাল (ষষ্ঠ), জাগো নিউজ২৪ ডটকম (সপ্তম), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (অষ্টম), ডেইলি স্টার (নবম) ও বাংলাদেশ প্রতিদিন (দশম) স্থানে রয়েছে।

এমন অর্জনে কালবেলা পরিবারের পক্ষ থেকে পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে দৈনিক কালবেলার এডিটর (অনলাইন) মিজানুর রহমান সোহেল বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠকপ্রিয়তার তালিকায় শীর্ষে কালবেলার সোশ্যাল মিডিয়ার ভিডিও, রিল-শর্টস ও ইউটিউব চ্যানেল। কালবেলা এন্টারটেইনমেন্ট ও স্পোর্টসও ব্যাপক জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় কালবেলা ইউটিউব চ্যানেল ২ বিলিয়নের বেশি ভিউস নিয়ে সবার শীর্ষে রয়েছে। এটা হয়েছে আমাদের সব সহকর্মীর অদম্য শ্রম ও সম্পাদক সন্তোষ শর্মা মহোদয়ের আন্তরিকতায়। আমরা আরও ভালো ও নতুন কিছু করার চেষ্টা করছি।’

সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘অভিষেকের পর থেকেই দৈনিক কালবেলা একের পর এক চমক দেখিয়ে এসেছে। বিশেষ করে কালবেলা অনলাইন সব সময়ই জনপ্রিয়। দেশ ও দেশের বাইরে তুমুল সাড়া ফেলেছে কালবেলা ডিজিটাল। কালবেলা ইউটিউব চ্যানেল ২ বিলিয়নের বেশি ভিউস একটি বড় মাইলফলক। এজন্য কালবেলার সব কর্মীদের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। আশা করি, তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X