কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে বজ্রসহ অতিভারী বৃষ্টির আভাস

বৃষ্টির পুরোনো ছবি
বৃষ্টির পুরোনো ছবি

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি ও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা নিম্নমুখী থাকবে।

আজ বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আগামী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা নিম্নমুখী থাকবে।

২৪ ঘণ্টায় দেশের সবচেয় বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায় ১৩৮ মিলিমিটার। এ সময় ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম ছিল। আর একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফ ও বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আবাহওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপটি ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব-উত্তরপ্রদেশ এবং লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X