শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কিং অব দ্য আর্ট’ উপাধিতে আখ্যায়িত হলেন লিয়াকত আলী লাকী

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১-৫ অক্টোবর পর্যন্ত চলবে পালাগানের এ আয়োজন। ছবি : কালবেলা
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১-৫ অক্টোবর পর্যন্ত চলবে পালাগানের এ আয়োজন। ছবি : কালবেলা

‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষে' গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'অনুষ্ঠানের সভাপতি ‘কিং অব দ্য আর্ট’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সংস্কৃতিজন, নাট্যজন 'শিল্পের রাজা' তিনি। শিল্পের সব শাখার উৎকর্ষ সাধনে তিনি নিরন্তর কাজ করে চলেছেন, সব ক্ষেত্রে তার বিচরণ! সেই মানুষটি আজ আমাদের মাঝে সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে সচিবসহ শিল্পকলা একাডেমির পাঁচজন পরিচালক আছেন। পালাগান, আমরা গ্রামে যেটা দেখতাম- এক পক্ষ বলল আরেক পক্ষ উত্তর দিল। এ রকম দারুণ জমে ওঠে, সারারাত চলে। দুই পক্ষ হয়ে যায় গ্রামে। কে জিতল কে হারল সারারাত চলে এটা। শেষ পর্যন্ত দেখা গেল, বিচারকের রায়ে দুই পক্ষই ভালো করেছে। আমিও চাইব যে, এখানে এই আনন্দময় উৎসবের মধ্য দিয়ে যে উৎসবটি করতে চাচ্ছেন সেখানে যেন আমরা সফল হই।’

পালাগান উৎসবের আজ চতুর্থ দিন। উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ১৪০টি পালাগানের দলের পরিবেশনায় ৬৪ জেলায় ১-১২ অক্টোবর পর্যন্ত 'গণজাগরণের পালাগান উৎসব ২০২৩ আয়োজন করেছে। এর মধ্যে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১-৫ অক্টোবর চলবে এ আয়োজন। আজকের আসর বসেছে একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা ৬টায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই পালাগানের বিস্তার। বাংলাদেশের সংস্কৃতিতে পালাগান বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণ স্বরূপ কাজ করে পালাগান। উৎসবের প্রথম দিন পালাগানে অংশগ্রহণ করেন আরিফ দেওয়ান ও লিপি সরকারের দল, তারা পরিবেশন করে গুরু-শিষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X