শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট : ১৫ মে ২০২৬, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ট্রেন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

এছাড়া ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে।

আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে অগ্রিম টিকিট বিক্রির এ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট ধাপে ধাপে অগ্রিম বিক্রি করা হবে। এর মধ্যে ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া এসব অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য হবে না।

যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

অনলাইনে টিকিট কাটার পদ্ধতি

রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

১. রেজিস্ট্রেশন প্রক্রিয়া : প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘রেজিস্ট্রেশন’ ট্যাবে ক্লিক করতে হবে। ব্যক্তিগত তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করার পর মোবাইল নম্বরে আসা ওটিপি ভেরিফাই করতে হবে।

২. টিকিট কেনা ও পেমেন্ট : লগইন করার পর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন এবং শ্রেণি পূরণ করে 'ফাইন্ড টিকিট' বাটনে ক্লিক করতে হবে। পছন্দমতো আসন সিলেক্ট করে ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে এবং ই-মেইলেও কপি চলে যাবে।

টিকিট বিক্রির সময়সূচি ও নিয়ম

সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই ভাগে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে।

আসনবিহীন টিকিট : যাত্রার দিন রেলস্টেশনের কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট পাওয়া যাবে, তবে বিরতিহীন ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা থাকবে না।

টিকিট রিফান্ড : ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড দেওয়া যাবে না।

আসন সীমা : একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১০

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১১

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১২

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৩

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৪

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৫

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৬

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৭

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৮

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৯

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

২০
X