কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ধারাবাহিকভাবে আরও নিষেধাজ্ঞা আসছে : সাখাওয়াত হোসেন

ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব.)। ছবি : সংগৃহীত
ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব.)। ছবি : সংগৃহীত

ধারাবাহিকভাবে আরও নিষেধাজ্ঞা আসছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব.)। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞার এই প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে বছরখানেক আগে থেকে। ডেমোক্রেটিক সামিটে আমন্ত্রণ না জানানো, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞাসহ নির্দিষ্ট কিছু জায়গা তারা ধরিয়ে দিয়েছিল, এখানে এখানে আপনাদের সমস্যা আছে। আপনারা এগুলো খেয়াল করেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই ওয়ার্নিং বুঝি নাই বা আমরা চেষ্টাও করিনি বোঝার। পরে তারা যখন দেখেছে বাংলাদেশ এসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না তখন তারা নিষেধাজ্ঞার বিষয়েই এগিয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের চার্টার্ডে সজ্ঞানে স্বাক্ষর করেছি। সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিন্তু মানবিক অধিকার। সেখানে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন অনেক বড় একটি বিষয়। ২০১৮ সালের নির্বাচনে সবদলই অংশগ্রহণ করেছে। কিন্তু ফলাফল কী হলো? কিন্তু এটি সম্পূর্ণ একটি ম্যানুপুলেটেড নির্বাচন হলো।

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান দায়ী থাকে না কোনো কাজে। দায়ী থাকে সেখানে কাজ করা নির্দিষ্ট কিছু ব্যক্তি। যেমন আমরা বলছি যে বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞা আসছে তবে বিষয়টি হলো পুরো বিচার বিভাগ নয়, কিছু নির্দিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আসছে। পুলিশের ওপর নিষেধাজ্ঞা মানে সব পুলিশের ওপর না। পুলিশে কর্মরত কিছু ব্যক্তির ওপর।

মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, আমরা লাইভে দেখি যে অনেক জায়গায় ভোটার নেই। কিন্তু হুট করে অনেক লোক চলে আসে। তখন আমরা বলি, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এ বিষয়ে আমি যখন প্রশিক্ষণ দিই তখন সাংবাদিকরা বলেন, আমরা সবকিছুই অফিসেই জমা দিই। কিন্তু পরে সেটি আর দেখি না। এসব কাজে যারা জড়িত সেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আসবে। গণমাধ্যম মানে পুরো গণমাধ্যমের ওপর না। এখানে কর্মরত কিছু ব্যক্তির ওপর। আমার ধারণা নিষেধাজ্ঞা কখনো পুরো প্রতিষ্ঠানের ওপর আসবে না। এটা আসবে নির্দিষ্ট কিছু ব্যক্তির ওপর।

এম সাখাওয়াত হোসেন বলেন, এই নিষেধাজ্ঞায় শেষ নয়। আমার মনে হয় এটা মাত্র শুরু। আমাদের অনেক আগে থেকেই সতর্ক করা হচ্ছে। কিন্তু আমরা সতর্ক হইনি এখনো। ফলে এমন নিষেধাজ্ঞা আসা শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে তিন সপ্তাহ ছিল। তারা সবার সাথে কথা বলেছে। বড় বড় সব রাজনৈতিক দলের সাথে তারা কথা বলেছে। তারা নির্বাচন কমিশনের সাথেও কথা বলেছে। নিজেরাও পর্যবেক্ষণ করেছে। সবশেষে তারা বলেছে এখনো বাংলাদেশে নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরি হয়নি।

শেষে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে চাইলে পুরো বছর সেটির ওপর কাজ করতে হবে। কিন্তু আমাদের এখানে পুরোনো মামলা দেখিয়ে যাকে তাকে জেলে ঢোকানো হচ্ছে। অর্থাৎ শুরু থেকেই জনগণের ওপর কতৃত্ব শুরু হয়েছে। ভিসা পাওয়া আর না দেওয়ার মাঝে তফাৎ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X