কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের উদ্বোধন পেছাল

স্বপ্নের মেট্রোরেল। ছবি : সংগৃহীত
স্বপ্নের মেট্রোরেল। ছবি : সংগৃহীত

পেছানো হয়েছে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ। ২০ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (৯ অক্টোবর) কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেপ্টেম্বর মাসের এমআরটি-৬ অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব গড় অগ্রগতি ৯৭ দশমিক ৬২ ভাগ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য আগারগাঁও-মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৬ দশমিক ৯৬ ভাগ। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ১৩ দশমিক ৯৪ ভাগ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৯২ দশমিক ৯৬ ভাগ। ৯টি প্যাকেজে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হলে চলাচল বাড়বে। নগরবাসী গাড়ি ছেড়ে মেট্রোতে চলাচল করবেন। এতে শহরের যানজট ও বায়ুদূষণ কমবে। দ্রুতগতির ট্রেনে চলাচলের ফলে কর্মঘণ্টা সাশ্রয় ও গাড়ি চলাচল হ্রাস পাওয়ায় কার্বন নিঃসরণও কমবে। যানজটের এ নগরে বাসে বা প্রাইভেট গাড়িতে উত্তরা থেকে মতিঝিল যেতে লাগে দেড় থেকে দুই ঘণ্টা। সেই দূরত্ব এখন মাত্র ৪০ মিনিটে পাড়ি দেওয়া যাবে।

গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্র জানিয়েছে, উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে নামফলক উন্মোচন করবেন। এরপর ট্রেনে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নেমে সোহরাওয়ার্দী উদ্যানের সুধী সমাবেশে বক্তব্য দেবেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়।

ডিএমটিসিএল এর সচিব মোহাম্মদ আবদুর রউফ কালবেলাকে বলেন, উদ্বোধনের জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আশা করি, ২৯ অক্টোবরের আগেই সব কাজ শেষ হবে। ২০২৫ সালে শেষ হবে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। আর মতিঝিল থেকে উত্তরা ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১০

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১১

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১২

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৩

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৪

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৫

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৬

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৭

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৮

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৯

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

২০
X