কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১২:৫৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর হোটেল থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর কমলাপুরে একটি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) রাতে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই তরুণের নাম মো. আল মামুন (১৮)। তিনি কমলাপুরের সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলে থালাবাসন পরিষ্কারের কাজ করতেন। তার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরখানি উপজেলার প্রত্যাশী গ্রামে। বাবার নাম মো. আল আমিন।

মামুনের চাচা মো. ইয়াসিন জানান, বুধবার রাতে হোটেল থেকে তাকে জানানো হয় যে মামুন ওয়াশরুমে (শৌচাগার) গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়েছেন। এরপর তিনি হোটেলে যান।

মো. ইয়াসিন বলেন, ‘মামুন ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো কোনো কারণ আমরা দেখছি না। শুনেছি, সেখানে বয়ের কাজ করত। বাবুর্চির সঙ্গে তার তর্কাতর্কি হয়েছিল।’

মামুন ৮-১০ দিন আগে হোটেলটিতে কাজ শুরু করেছিলেন বলে জানান মো. ইয়াসিন।

পরে মতিঝিল থানার পুলিশের সহযোগিতায় মামুনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর মামুনকে মৃত ঘোষণা করেন।

মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X