কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসা- এ প্রিমিয়াম রেসিডেন্স ৩১ ডিসেম্বর রাত উপলক্ষে নির্ধারিত সকল সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে, দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা- এ প্রিমিয়াম রেসিডেন্সের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, জাতির এই গভীর শোকের মুহূর্তে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও সর্বজন শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দেশের জনগণ ও এ দেশের ব‍্যবসা ও অর্থনীতির প্রতি তার অসামান্য অবদান স্মরণে আমরা আমাদের হোটেলসমূহে ৩১ ডিসেম্বর রাতের জন্য নির্ধারিত সকল সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

নতুন কোনো সিদ্ধান্ত বা তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্য জানানো হবে বলে জানিয়েছে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১০

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১১

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১২

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৩

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

১৪

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

১৫

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১৬

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১৮

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৯

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

২০
X