কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১১:৫৮ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোটাররা নির্বাচনে আসলেই বড় সফলতা অর্জিত হবে : সিইসি

বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল | পুরোনো ছবি
বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল | পুরোনো ছবি

ভোটাররা যদি নির্বাচনে আসেন আর যদি ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে নির্বাচনে একটা বড় সফলতা অর্জিত হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন আয়োজনটা কিন্তু একটা কঠিন কর্মযজ্ঞ। খুব সহজ নয়; চাহিলাম হইয়া গেল—ও রকম নয়। জেলা প্রশাসক-পুলিশ সুপারসহ সবাইকে উদয়াস্ত পরিশ্রম করতে হবে তফসিল ঘোষণা হওয়ার পর।'

কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত প্রায় এক হাজার ২০০ নির্বাচন কিন্তু আমরা করেছি। সেখানে আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহযোগিতা পেয়েছি, প্রশংসনীয়র চেয়ে বেশি যদি থাকে আমি সেটা বলতাম।

তিনি বলেন, প্রত্যাশা থাকবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে, সরকারি কর্মচারী হিসেবে দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে পক্ষাপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সমর্থ হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X