কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০১:০১ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন ঢাকায়

আফরিন আখতার। ছবি : সংগৃহীত
আফরিন আখতার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দি‌কে তিন দিনের সফরে তিনি ঢাকায় আসেন। বিমানবন্দ‌রের এক‌টি সূত্র মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটা‌রির ঢাকায় পৌঁছা‌নোর তথ্য সাংবাদিকদের নি‌শ্চিত ক‌রে‌ছে।

এর আগে গত মে মাসে আফরিন ঢাকায় এসেছিলেন। ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাত্র ৬ মাসের ব্যবধানে অনুষ্ঠেয় এ সফরে দ্বিপক্ষীয় অগ্রাধিকারের বিষয়গুলো ছাড়াও নির্বাচন গুরুত্ব পাবে।

মার্কিন এই কর্মকর্তার সফর প্রসঙ্গে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আফরিন আক্তার মূলত দুটি ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসবেন। একটি হলো রোহিঙ্গা সমস্যা এবং অন্যটি হলো জাতীয় নির্বাচন। এ ছাড়া উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

সূত্র জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জুনিয়র কর্মকর্তা হলেও আফরিন নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল বিষয়াদি দেখভালেরও দায়িত্ব পালন করছেন। এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি আফরিন নির্বাচন ইস্যুতে মার্কিন সরকারের কোনো বার্তা নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে। সফরের সময় তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

১০

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

১১

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

১২

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

১৩

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

১৪

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

১৫

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৭

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

১৮

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

২০
X