কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি ক্রয়ে সক্ষম প্রতিষ্ঠানকে কাজ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সরকারি কেনাকাটায় জিনিসপত্রের দর নির্ধারণ আরও বেশি প্রতিযোগিতামূলক করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কোনোভাবেই যেন কম যোগ্যতার প্রতিষ্ঠান কাজ না পায় সে ব্যাপারে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক থেকে সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি ক্রয়ে যেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ে, সামর্থ্যবান প্রতিষ্ঠান যেন কাজ পায় সেদিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ অনেক সময় অযোগ্য প্রতিষ্ঠান কাজ পেলে তারা ঠিকমতো জিনিসপত্রের সরবরাহ করতে পারে না। এতে সরকারি কাজের বিঘ্ন ঘটে। দ্রুত ও সঠিকভাবে কাজ করার প্রয়োজনেই সক্ষম প্রতিষ্ঠানগুলোতে কেনাকাটার কাজ দিতে প্রধানমন্ত্রী বলেছেন।

এদিকে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X