বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

৯০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব থেকে ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। ২৮২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাঙ্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৩ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ২৮৪.১৭ মার্কিন ডলার। যা আগে ছিল ৩২৮.৬৭ মার্কিন ডলার।

এছাড়া বিসিআইসির জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনতাজাত) থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৮২.৫০ মার্কিন ডলার। যা আগে ছিল ৩৩০.৮৩ মার্কিন ডলার। সচিব বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৫ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ২৮৮.৩৩ মার্কিন ডলার। যা আগে ছিল ৩৪৭.৫০ মার্কিন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন অনলাইনে

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

১০

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১১

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১২

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৩

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১৪

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

১৫

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১৬

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১৭

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১৮

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১৯

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

২০
X