কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে সংসদে আলোচনার সিদ্ধান্ত 

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ মানুষদের হত্যা ইস্যুতে জাতীয় সংসদে আলোচনা হবে। এ জন্য একটি দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা জানান।

সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় স্পিকার জানতে চান, তিনি কী বিষয়ে বক্তব্য রাখবেন। তখন মাইজভান্ডারী বলেন, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে যেদিন এ বিষয়ে আলোচনা হবে।

গত রোববার চলতি সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদ শোক জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X