কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশবরেণ্য চিকিৎসক ডা. রিদওয়ানুর রহমান মারা গেছেন

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান। পুরোনো ছবি
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান। পুরোনো ছবি

প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, গবেষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ভোরে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। পরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহসহ তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীরা।

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও দায়িত্ব পালন করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমিউনিটি মেডিসিনে পড়াশোনা করেছেন অধ্যাপক রিদওয়ানুর রহমান। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একেবিসি ঘোষ ইনস্টিটিউট থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X