কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১০:৩২ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

৩ নভেম্বর ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লোগো।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লোগো।

আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে যুক্তরাষ্ট্র সময়সীমা জারি করেছে। এমন খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। এরপরও বিষয়টি নিয়ে আলোচনা থেমে থাকেনি।

এবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিষয়টি। কিন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দেন প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন সহকারী আন্ডার সেক্রেটারি আফরিন আক্তার সম্প্রতি ঢাকা সফর করেছেন। বিভিন্ন টকশোতে বিরোধীপক্ষের বক্তারা দাবি করছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ নভেম্বরের মধ্যে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে। যদিও এ বিষয়ে মার্কিন দূতাবাস একটি ব্যাখ্যা দিয়েছে। এরপরও বিরোধী বিশ্লেষকরা দাবি করে চলেছেন। আপনি কী বিষয়টা স্পষ্ট করবেন।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি শুধু বলব—না, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমরা কারও পক্ষ নেই না।

এর আগে গত ১৮ অক্টোবর বিষয়টি নিয়ে মার্কিন দূতাবাস থেকে বলা হয়, এমন কোনো কথা তারা বলেনি। সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। হোয়াটসঅ্যাপ বার্তায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X