কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৪ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে সোয়াটের টহল

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানীর গুলশান এলাকার কূটনৈতিক পাড়ায় মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেইসঙ্গে মোতায়েন করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত দল ‘স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিস’ বা সোয়াট। রোববার সন্ধ্যা থেকে সোয়াট মোতায়েন রাখতে দেখা গেছে এই দূতাবাস এলাকা ঘিরে।

পুলিশের বিশেষ এই দল মূলত ডিএমপির গোয়েন্দা শাখার অধীনে পরিচালিত। যারা বড় ধরনের সন্ত্রাসী হামলার রুখে দিতে পারদর্শী।

বিষয়টি রাত ১২টা ১২ মিনিটে কালবেলাকে নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ। তিনি বলেন, নিয়মিত কার্যক্রম ও নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবেই দূতাবাস এলাকায় সোয়াট মোতায়েন করা হয়েছে।

এর আগেও ১৪ অক্টোবর জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন দূতাবাস ও তার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। দূতাবাসের অনুরোধে ১৩ অক্টোবর দিবাগত রাত থেকে বারিধারার এই দূতাবাস ঘিরে সোয়াট মোতায়েন করা হয়েছিল। এবারও সে ধরনের ঘটনা ইঙ্গিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র। তারা বলছেন, দূতাবাসকেন্দ্রিক সব সময়েই বিশেষ নিরাপত্তা থাকে। তবে বিশেষ তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর থেকে মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে।

তবে কোনো হামলা বা হুমকির বিষয়টি নাকচ করেছেন উপকমিশনার তারেক মাহমুদ৷ তিনি বলেন, এ ধরনের (হামলার হুমকি) কোনো বিষয়ে আমরা অবগত নই। এটি নিয়মিত কার্যক্রমের অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X