কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতসহ ৪ দেশের সিইসির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সফররত ভারতসহ ৪ দেশের বর্তমান ও সাবেক পাঁচজন প্রধান নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। অন্যান্য দেশগুলো হলো- শ্রীলংকা, মালদ্বীপ ও নেপাল। ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে তারা এসেছেন।

আগামী রোববার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও নেপালের প্রধান নির্বাচন কমিশনাররা বাংলাদেশে এসেছেন। শনিবার (২৮ অক্টোবর) বারিধারা ডিপ্লোমেটিক এরিয়া হোটেল এসকট প্যালেসে সফররত চার দেশের প্রধান নির্বাচন কমিশনার ও দেশের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে ‘দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থা : প্রেক্ষিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

পরের দিন ২৯ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে সিইসি ও অন্যান্য কমিশনারদের সঙ্গে সফররত দেশের কমিশনারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, বলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সংবাদমাধ্যমকে বলেন, এই ধরনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X