কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপির সহিংসতার ভিডিও দেখে স্তব্ধ হয়ে যান বিদেশি কূটনীতিকরা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পুরোনো ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পুরোনো ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও এবং পুলিশ সদস্য হত্যাসহ তাণ্ডবের দৃশ্য বিদেশি কূটনীতিকদের দেখানো হয়েছে।

আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের বিএনপির সহিংসতা বিষয়ে জানাতে ব্রিফ করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার স্থিরচিত্র, ভিডিও ফুটেজ দেখে বিদেশি কূটনীতিকরা স্তব্ধ হয়ে যান।

সহিংসতার ভিডিও ফুটেজ এবং ছবির লিংক ইমেইল করে দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সে সব ঘটনা আজ প্রিন্ট করেও কূটনীতিকদের সামনে দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও চীনা রাষ্ট্রদূতসহ ৪৫টি কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জাতিসংঘসহ ৬টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও ব্রিফিংয়ে ছিলেন।

কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রতিনমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X