মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১১:১০ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে ইসি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : সংগৃহীত
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা ১ নভেম্বর সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো।’

মোহাম্মদ সাইফুর রহমান আরও বলেন, প্রধান বিচারপতি শপথ নেওয়ার পর তার সঙ্গে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও করবেন বলে সময়সূচি রয়েছে।

ইসি সূত্র জানায়, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করার চিন্তা করছে ইসি। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক হতে পারে।

সংবিধান অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট হতে হবে। বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী জোটের অংশগ্রহণে অনিশ্চয়তা সত্ত্বেও নির্বাচন কমিশন জানুয়ারির শুরুতে ভোটের আয়োজন করতে চায়। নভেম্বরের প্রথমার্ধের যে কোনো সময় তপশিল ঘোষণা হবে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X