কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০১:২০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুদিন বন্ধ থাকবে মেট্রোরেল

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তার আগের দিন শুক্রবার (৩ নভেম্বর) সাপ্তাহিক বন্ধ থাকায় পরপর দুদিন বন্ধ থাকবে মেট্রোরেল।

বুধবার (১ নভেম্বর) ডিএমটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শনিবার উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রো ট্রেনের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। শুক্রবারও সাপ্তাহিক ছুটির দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে।

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ডিএমটিসিএল আরও জানিয়েছে, শুক্রবার ব্যতিত ৫ নভেম্বর থেকে প্রতিদিন মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। হেডওয়ে হবে ১০ মিনিট। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তবে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে মেট্রো ট্রেনের পিক এবং অফ পিক এর হেডওয়ে অপরিবর্তিত থাকবে। শুধু আগারগাঁও থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এমআরটি/র‌্যাপিটড পাস এবং শুধু যাত্রার দিনের আগে কেনা সিংগেল জার্নি টিকিট ব্যবহার করে আগের মতো মেট্রো ট্রেনে যাওয়া যাবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

আগামী ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, মেট্রোরেলের মাধ্যমে ঢাকার গণপরিবহন নতুন যুগে প্রবেশ করে। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পর দিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।

কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে প্রকল্পটি হাতে নেয় সরকার। নভেম্বরে মতিঝিল পর্যন্ত চালু হলেও কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে আগামী ২০২৫ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X