কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে বসেই ভূমি বিষয়ক ডকুমেন্ট যাচাই করা সম্ভব হবে : ভূমি সচিব

ভূমি সচিব মো. খলিলুর রহমান।
ভূমি সচিব মো. খলিলুর রহমান।

ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেছেন ভূমি মন্ত্রণালয়ের ২য় ভার্সনের স্মার্ট ভূমিসেবা সিস্টেমের প্রযোজ্য সব ডাটা এক্সেস আইন ও বিচার বিভাগের সাথে শেয়ার করা হবে। এতে আদালতে বসেই জজ এবং ম্যাজিস্টেটবৃন্দ ভূমি বিষয়ক ডকুমেন্ট যাচাই করতে পারবেন। ফলে ভূমি বিষয়ক প্রযোজ্য তথ্য দ্রুত যাচাই করা যাবে এবং সংশ্লিষ্ট মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে।

বুধবার তেজগাঁওয়ের ভূমি ভবনের সভাকক্ষে আয়োজিত বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারী সহকারী জজ/ সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত স্মার্ট ভূমিসেবা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ভূমি সচিব এই তথ্য জানান।

সচিব আরও বলেন, দলিলমূলে স্বয়ংক্রিয় নামজারি চালুর জন্য ইতোমধ্যে ১৭টি উপজেলায় পরীক্ষামূলকভাবে রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এই বিষয়ে ভূমিমন্ত্রী সাইফজ্জামান চৌধুরীর স্পষ্ট নির্দেশনা রয়েছে উল্লেখ করে সচিব বলেন, ভূমি অফিস এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে এ আন্তঃসংযোগ দ্রুত দেশব্যাপী বিস্তৃত করা হবে।

ভূমি সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রধানমন্ত্রী ভূমিসেবা ডিজিটাইজেশনের ওপর খুবই গুরুত্ব দিয়েছেন। নাগরিককে ভূমিসেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত সরকারের সর্বোচ্চ দুটি নির্বাহী সংস্থা ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের সমন্বয়পূর্ণভাবে কাজ করা অবশ্যক।

কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন পনির সচিত্র উপস্থাপনার মাধ্যমে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে বুনিয়াদি কোর্সে প্রশিক্ষণরত সহকারী জজ/ সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিস্তারিত অবগত করেন। পরে সহকারী জজ/ সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ প্রশ্নোত্তর পর্ব ও অন্যান্যদের সাথে মিথস্ক্রিয়ায় অংশ নেন এবং নিজেদের মতামত জানান।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব মোজাফ্‌ফর আহমেদ, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক যুগ্মসচিব মো. আরিফ, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, উপ-পরিচালক (প্রশিক্ষণ) যুগ্ম জেলা ও দায়রা জজ ড. মো: আলমগীর সহ ভূমি মন্ত্রণালয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ও ঢাকা মহানগর সার্কেল ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X