কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

জাপা নির্বাচনে যাবে এমন কোনো কথা বলেননি জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

‘শেখ হাসিনার অধীনে ভোটে যাবে জাপা’ শিরোনামে বৃহস্পতিবার (২ নভেম্বর) দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি।

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ দেখে আমরা বিস্মিত হয়েছি। গেল ২ নভেম্বর ওই সংবাদে বলা হয়েছে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে যাবে’।

প্রকৃত পক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমন কোনো কথা বলেননি। সংবাদ পরিবেশনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলার উদ্ধৃতি দেওয়া হয়েছে। চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা গণমাধ্যম কর্মীদের সঙ্গেও এমন কথা বলেননি।

অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে এমন কোনো বিবৃতি বা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এমন বাস্তবতায় আমাদের বোধগম্য হচ্ছে না- স্পর্শকাতর, ভুয়া ও মনগড়া সংবাদটি ছড়িয়ে পড়ল কীভাবে? আমরা এমন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনলাইন ভার্সন থেকে মিথ্যা সংবাদটি অপসারণ করতে অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X