কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইইউর উদ্বেগের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান বোরেলের এক্সবার্তার সঙ্গে একমত পোষণ করে।

গতকাল রোববার (৫ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে এ উদ্বেগ জানিয়েছিলেন। সেই বার্তা নিজেদের টাইমলাইনে শেয়ার করে একমত পোষণ করেছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস।

জোসেপ বোরেল বলেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’

পরে বাংলাদেশের মার্কিন দূতাবাসের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বোরেলের বার্তা শেয়ার করে লেখা হয়, ‘আমরাও এর সঙ্গে একমত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X