কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ ইইউর

ইউরোপীয় ইউনিয়নের লোগো। ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের লোগো। ছবি : সংগৃহীত

সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ রোববার (৫ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল সামাজিকমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ উদ্বেগ জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’

এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, যুবদল নেতাসহ তিনজন নিহত হন। সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এর পর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ পর্যন্ত আট দিনে সারা দেশে দলটির প্রায় ৮ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X