কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পদোন্নতির দাবি নিয়ে আইজিপির কাছে ৩৫ ব্যাচের কর্মকর্তারা

পদোন্নতির দাবি নিয়ে আইজিপির কাছে ৩৫ ব্যাচের কর্মকর্তারা

কাঙ্ক্ষিত সময়ে পদোন্নতি না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হচ্ছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫ ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা। বর্তমানে তারা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন।

বুধবার পদোন্নতির দাবি নিয়ে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে দেখা করেছেন। একই দিন এসবি চিফ এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামের সঙ্গেও দেখা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত সোমবার ১৫০ পুলিশ সুপার ও ১৫২ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। আরও কয়েক অতিরিক্ত ডিআইজি, ৬৫ জন ডিআইজি এবং ১০ জন অতিরিক্ত আইজিপি পদেও পদোন্নতি প্রক্রিয়াধীন। এর মধ্যেই পদোন্নতি দাবি করে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে দেখা করলেন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা এএসপিরা।

পদোন্নতির অপেক্ষায় থাকা ওই দুই ব্যাচের কর্মকর্তারা বলছেন, সাধারণত চাকরি জীবনের ৫ বছর পার হলে পদোন্নতি হওয়ার কথা। তারা চাকরি জীবনের ৬ থেকে সাড়ে ৬ বছর পার করেছেন। কিন্তু তাদের পদোন্নতির কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এজন্য তারা পুলিশপ্রধানের সঙ্গে দেখা করেন। ৩৫তম পুলিশ ক্যাডারে ১১৪ এবং ৩৬তম ক্যাডারে ১১০ জন কর্মকর্তা রয়েছেন। এর আগে পদোন্নতি বঞ্চিত হয়ে এখনো এএসপির দায়িত্ব পালন করছেন ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের ৪১ কর্মকর্তা।

গতকাল বুধবার ৩৫তম ব্যাচের এক পুলিশ কর্মকর্তা কালবেলাকে বলেন, ৩৫তম বিসিএসে স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের অনেক আগেই পদোন্নতি হয়েছে। কিন্তু তারা রাত-দিন মাঠপর্যায়ে কাজ করে বঞ্চিত অবস্থায় থেকে পরিবার-স্বজন ও সামাজিকভাবে হেয় হচ্ছেন। কর্মজীবনেও হতাশা চলে আসছে।

অপর এক কর্মকর্তা বলেন, গতকাল ঢাকা ও আশপাশের এলাকায় দায়িত্ব পালনকারী দুই ব্যাচের অন্তত ৮০ জন কর্মকর্তা আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে দেখা করেন। তারা তাদের যৌক্তিক দাবির কথা পুলিশপ্রধানের কাছে তুলে ধরেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন, সিনিয়রদের পদোন্নতির প্রক্রিয়া শেষ হলে দ্রুত তাদের বিষয়ে কার্যক্রম শুরু করে। এর আগে তারা এসবিপ্রধানের সঙ্গেও দেখা করে তাদের দাবির কথা জানান।

আরেক কর্মকর্তা জানান, কয়েকদিন আগে তারা ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে দেখা করেন। তারা তার কাছেও যৌক্তিক দাবির কথা জানিয়েছেন। পুলিশ কমিশনার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও আইজিপির সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X