কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় নারী-শিশুসহ নিরাপরাধ মানুষের মৃত্যুতে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নিন্দা

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের লোগো : ছবি : সংগৃহীত
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের লোগো : ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ নিরাপরাধ মানুষের মৃত্যু এবং মানবাধিকার পরিস্থিতির অবনতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এক প্রতিবাদ লিপিতে জানায়, জাতিসংঘের মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করা, সংঘাতের সমাধান করে ওই এলাকায় দ্রুত শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠার দাবি জানায়। ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশের নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানায়।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের ওপর হামলার জের ধরে ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাত ও সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। এই সংঘাতের শিকার হয়ে গাজার নারী ও শিশুসহ হাজারো নিরাপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছে। নারী ও শিশুদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। তাদের অনেকেই খাদ্য ও চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

যুদ্ধ মানেই ধ্বংস, তাণ্ডব, বহু মানুষের অনাকাক্ষিত মৃত্যু। তবে যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু ও নারী। জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলা জোরদার হওয়ার সাথে সাথে গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গাজায় এখন পর্যন্ত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬৫ শতাংশই নারী ও শিশু। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনপিএফ) তথ্যানুসারে, অবরুদ্ধ গাজায় প্রায় ৫০ হাজার গর্ভবতী নারী আছে। কিন্তু সেখানকার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় তাদের সঙ্গে অন্যরাও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের জীবন হুমকির মুখে রয়েছে, যা অত্যন্ত অমানবিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X