সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

খুলনার ডুমুরিয়ার সাংবাদিক ও শলুয়া প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কখনোই কোনো শুভ ফল বয়ে আনতে পারে না। একের পর এক সাংবাদিক হত্যার মতো জঘন্য ঘটনা ঘটছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। অথচ সরকার অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের কার্যকর উদ্যোগ না নিয়ে কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছে— যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, ’২৪-এর অভ্যুত্থান কোনো অন্যায়ের প্রশ্রয় দেওয়ার জন্য হয়নি। এ অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশায়— যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং জীবনের নিরাপত্তা পাবে। অবিলম্বে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক আল-আমিন, মানবজমিন পত্রিকার আবুবকর সিদ্দিক, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, সমকাল পত্রিকার শাহদাত হোসেন রতন, দেশ রূপান্তরের রবিউল ইসলাম, আমাদের সময়ের মিজানুর রহমান, মোকাররম মোল্লা মামুন, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান, মশিউর রহমান, হুমায়ুন কবির, কবির হোসেন, কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম শুভ, নাসির উদ্দিন, হাবিবুর রহমান, নুরনবী জনি, ডালিম হোসাইন, সজীব হোসেন, মীমরাজ হোসেন, তৌরভ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X