রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

'টেকসই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাইবার সচেতনতা বৃদ্ধির আহ্বান'

রাজশাহীর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে 'সাইবার সচেতনতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
রাজশাহীর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে 'সাইবার সচেতনতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে সাইবার নিরাপত্তা বিষয়ক আইন ও বিধিবিধান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনার রাজশাহীর সম্মেলন কক্ষে 'সাইবার সচেতনতা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি বলেন, টেকসই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সাইবার সচেতন হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সর্বদা নিজেদের সাম্প্রতিক সাইবার ঝুঁকি সম্পর্কে অবহিত থাকতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সকল সরকারি সেবাসমূহের এপ্লিকেশন সরকারি ডাটা সেন্টারে হোস্টিং করার বিষয় তুলে ধরেন এবং সাইবার দুর্ঘটনা ঘটার পূর্বেই সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সাইবার সিকিউরিটি স্কিল বাড়ানোর জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জরুরি। ডাটা নিরাপত্তা, ক্লাউড সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি এবং অন্যান্য সাইবার সিকিউরিটি বিষয়ে আলোচনা করেন তিনি।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার এবং জেলা প্রশাসক শামীম আহমেদ।

উক্ত সেমিনারে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির সহকারী পরিচালক এসএম মান্নানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। এ ছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ বিজয়ী ও সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান।

সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান তার বক্তব্যে বলেন- সাইবার বুলিং প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কিশোর-কিশোরীরা সাইবার বুলিং এর শিকার হলে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত হটলাইন নম্বর ১৩২১৯ এ অবহিত করতে বলেন।

মূল প্রবন্ধ উপস্থাপক ও ডিএসএ'র মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন- নতুন পাশকৃত সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর প্রয়োজনীয়তা এবং সাইবার নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা এজেন্সির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর সহযোগিতায় সেমিনারে দেশের সাধারণ জনগোষ্ঠিকে সাইবার অপরাধ ও প্রযুক্তি আইন সম্পর্কে অবহিতকরণ এবং সাইবার অপরাধ প্রতিকারে তাদের দক্ষতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X