কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

সাম্প্রদায়িকতা দেশ গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, আগামীতেও সাম্প্রদায়িক শক্তি দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে না। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (১০ নভেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত বিজয়া সম্মেলন-২০২৩ এ অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মহানগর সার্বজননীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে, এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

আলোচনায় অংশ নেন, পংকজ দেবনাথ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীন, ইসকনের অধ্যক্ষ শ্রী চারু চন্দ্র দাস, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় মহাথের, বিশপ ইমানুয়েল কানন রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X