কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বুধবার ঢাকেশ্বরীতে বিশেষ প্রার্থনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনায় বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বুধবার বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) ভোর ৬টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আর বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

কমলো ফার্নেস অয়েলের দাম

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১০

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১১

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

১২

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

১৩

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

১৪

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

১৫

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

১৬

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

১৭

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

১৮

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

১৯

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

২০
X