কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি : সংগৃহীত
সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি : সংগৃহীত

১৮ নভেম্বর ঢাকায় আসছে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ২২ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ১৮ নভেম্বর কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কিছুদিনের মধ্যে ইইউর চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।

তিনি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আরও কতিপয় আগ্রহী পর্যবেক্ষকদল আবেদন করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই। তালিকাটি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আপনাদের জানানো হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার পর এখনও কোনো দেশ স্বাগত জানায়নি।

এ সময় রাশিয়ার যুদ্ধজাহাজ চট্টগ্রামে আসার প্রসঙ্গে তিনি বলেন, শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর ৩টি যুদ্ধজাহাজ বাংলাদেশে আসে। ১২-১৪ নভেম্বর অবস্থান করে জাহাজগুলো চলে যায়। এটি একটি নিয়মিত বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X