কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার থেকে চেন্নাই রুটে বিমানের টিকিট বিক্রি শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ সোমবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হচ্ছে। সকাল ১১টায় বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রির জন্য টিকিট উন্মুক্ত করা হবে। ১৬ ডিসেম্বর থেকে বিমানের ঢাকা-চেন্নাই ফ্লাইট চালু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানিয়েছেন, মহান বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর থেকে বিমানের ঢাকা-চেন্নাই-ঢাকা ফ্লাইট শুরু হচ্ছে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে এই ফ্লাইট পরিচালনা করা হবে।

রোববার বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কাটতে পারবেন।

ঢাকা-চেন্নাই রুটে সব ধরনের ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরু হবে ২৬ হাজার ৬৩৫ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাসে ঢাকা-চেন্নাই রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৩৭ হাজার ৬২৪ টাকা থেকে এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরু হবে ৬১ হাজার ৯৯৫ টাকা থেকে। সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে ফ্লাইট বিজি-৩৬৩ সপ্তাহে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করবে। চেন্নাই পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটে। পাশাপাশি চেন্নাই থেকে ওই দিনগুলোতে ফ্লাইট বিজি-৩৬৪ স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X