

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২৬ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গতকাল রোববার (২৫ জুন) সকাল ৬টা থেকে আজ সোমবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৫৮ গ্রাম হেরোইন, ৩ হাজার ৮০৭ পিস ইয়াবা ও ৫৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।