কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন ।  ছবি : সংগৃহীত
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন । ছবি : সংগৃহীত

দৈনন্দিন গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্রে অনেক সময় অযাচিতভাবে ভুল থেকে যায়। আর এসব ভুল শুধরাতে পড়তে হয় মহাবিপদে। বিশেষ করে জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে পোহাতে হয় নানা ঝক্কিঝামেলা। তবে, বর্তমানে জন্ম নিবন্ধন ও সংশোধন অনলাইনে সুযোগ থাকায় ভোগান্তি কমেছে। এক্ষেত্রে অনেকেই জানেন না অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন কীভাবে ও কী কী প্রমাণপত্র প্রয়োজন হয়। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত—

যেভাবে জন্ম নিবন্ধন সংশোধন করবেন

প্রথমেই খেয়াল রাখতে হবে, অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য জন্ম সনদটি অবশ্যই অনলাইনে নিবন্ধিত থাকতে হবে। অন্যথায় অনলাইন জন্ম নিবন্ধন করে নিতে হবে। জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধনের জন্য একই ওয়েবসাইটের জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন অংশে প্রবেশ করতে হবে। প্রথমেই সংশোধনের নির্দেশনাসহ দুটি খালি বক্স দেখা যাবে।

প্রথমটিতে জন্ম সনদে উল্লিখিত ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর আর দ্বিতীয়টিতে জন্ম তারিখ প্রদান করতে হবে। অতঃপর ক্যাপচা প্রদর্শনের পর তা পূরণ করলেই সার্ভারে লিপিবদ্ধ ব্যক্তির জন্ম সনদ সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি দেখা যাবে। এখানে তথ্যগুলোর প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদন সম্পন্ন হলে পূরণকৃত ফর্মটি প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। এখানে ১০ থেকে ১৫ কার্যদিবসের কথা উল্লেখ থাকলেও সাধারণত আরও বেশি সময় লাগতে পারে সংশোধিত জন্ম সনদটি হাতে পেতে।

জন্ম নিবন্ধন সংশোধন করার প্রয়োজনীয় কাগজপত্র

# প্রার্থীর অনলাইন নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদ # শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কিংবা টিকা সনদ # মা-বাবার অনলাইন নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদ

এ ছাড়াও ক্ষেত্র বিশেষ তথ্য প্রমাণ স্বরূপ প্রাসঙ্গিক কাগজপত্র প্রয়োজন হতে পারে।

জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের শর্তাবলি

বাবা অথবা মায়ের নাম সংশোধন করার ক্ষেত্রে তাদের অনলাইনে নিবন্ধিত জন্ম সনদ নম্বর দিয়ে তথ্য সংশোধনের এর আবেদনপূর্বক তাদের নাম সংশোধন করতে হবে। তারপর প্রার্থীর জন্ম নিবন্ধনে মা-বাবার নাম সংশোধনের জন্য আবেদন করা যাবে।

মা-বাবার জন্ম সনদ না থাকলে এবং প্রার্থীর জন্ম তারিখ ২০০১-এর আগে হলে, তার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদনের সময় মা-বাবার নাম ঠিক করা যাবে। সেক্ষেত্রে তাদের কেউ মৃত হলেও মৃত্যুর কোনো প্রমাণ দেখাতে হবে না। সেই সঙ্গে আলাদা করে তাদের জন্ম নিবন্ধন সনদ সংশোধনেও কোনো ব্যাপার থাকছে না।

কিন্তু প্রার্থী ২০০১-এর পরে জন্মগ্রহণকারী হলে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদনের সময় পিতা বা মাতার নাম সংশোধনের জন্য তাদের মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X