কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৮০ ফুট উঁচু ক্রিসমাস ট্রি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আকাশচুম্বী ডালপালাগুলো ছেয়ে গেছে হাজারো আলোকবিন্দুতে। ঝকঝকে সব রঙিন বল, মাটির ঘণ্টা আর ছোট ছোট সান্তা ক্লজের পুতুলের আড়ালে যেন ঢাকা পড়েছে তার আদিম ছাল-বাকল। ওপরের দিকে তাকালে মনে হয়, মাটির পৃথিবীতে নেমে এসেছে মায়াবী কোনো নক্ষত্রপুঞ্জ। বিশালাকার এই মহীরুহকে ঘিরে এখন উৎসবের আমেজ, যা দেখতে ভিড় করছেন শত শত মানুষ।

বিস্ময়কর এই দৃশ্যটি ভারতের কেরালা রাজ্যের পর্যটন শহর ফোর্ট কোচির। সেখানে একটি প্রাচীন রেইন ট্রি গাছকে কেন্দ্র করেই জমে উঠেছে বড়দিনের উদযাপন। স্থানীয়দের কাছে গাছটি পরিচিত মাদার অব অল ক্রিসমাস ট্রি বা সব বড়দিনের গাছের মা হিসেবে।

প্রায় ৮০ ফুট উচ্চতার এই গাছটিকে ভারতের বৃহত্তম প্রাকৃতিক বড়দিনের গাছ বলে বিবেচনা করা হয়। এবারের উৎসবটি এই গাছের জন্য আরও বিশেষ। কারণ, ২০২৪-২৫ সালে সাজসজ্জার ২৫ বছর বা রজতজয়ন্তী পূর্ণ করল এটি।

এর পেছনের গল্পটি বেশ আবেগের। ২০০০ সালে স্থানীয় নাইটস ইউনাইটেড স্পোর্টস ক্লাবের একদল তরুণ, যারা এই গাছের নিচেই শৈশবে ক্রিকেট খেলে বড় হয়েছে, তারা শখের বশে এটি সাজানো শুরু করে।

ক্লাবের সম্পাদক সানোজ পিএস জানান, তাদের দুষ্টুমি আর বেড়ে ওঠার সাক্ষী এই গাছটি আজ কোচির ঐতিহ্যের অংশ। এবার গাছটি সাজাতে অন্তত ১ হাজার ৫০০টি মরিচ বাতি ব্যবহার করা হয়েছে, আর চূড়ায় বসানো হয়েছে বিশাল এক তারা। শৈশবের সেই আড্ডা আর বন্ধুত্বের স্মৃতি আজ দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X