কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। দিল্লিতে শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

এফওসি বৈঠক ছাড়াও এ সফরে জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে দিল্লিতে ৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্র সচিব। এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্বন্ধে জানানো হবে। এদিকে দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা-দিল্লি এফওসিতে অংশ নিতে এরই মধ্যে ভারতে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

জাতীয় নির্বাচনের আগে পররাষ্ট্র সচিবের দিল্লি সফরকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। তবে সেসব নাকচ করে গতকাল বুধবার (২২ নভেম্বর) পররাষ্ট্র সচিব তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রাজনৈতিক বার্তা নিয়ে আমি দিল্লি যাচ্ছি না।

মোমেন বলেন, এ সফরে কোনো লুকানো বা গোপন আলোচ্যসূচি নেই। তবে দিল্লি যদি নির্বাচন নিয়ে জানতে চায়, তাহলে পরিস্থিতি তুলে ধরা হবে। বৈঠকে রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তাসহ দুদেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র, বাণিজ্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।

৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশে দূতাবাস নেই; কিন্তু কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এ বৈঠক হবে।

তিনি বলেন, বাংলাদেশের ‘অ্যাক্রিডেটেড’ (সমদূরবর্তী দায়িত্ব পালনরত মিশন) ৯০ দেশের দূতাবাস দিল্লিতে রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এসব দূতাবাসের সঙ্গে একটি আলোচনা করা হবে। দূতাবাসগুলোকে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি সম্পর্কে জানানো হবে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে জানানো হবে।

পররাষ্ট্র সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এ দূতাবাসগুলোর প্রশ্ন থাকতে পারে। যেমন বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। এ বিষয়গুলো জানানো হবে। সেইসঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংগঠন আইএমওতে বাংলাদেশের প্রার্থিতার প্রচারণা চালানোর একটি সুযোগ হবে। ৯০ দেশের কূটনীতিকদের ব্রিফিং নিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ভারতের তো সব জানাই রয়েছে। ৯০ দূতাবাসের যাদের দূতাবাস বাংলাদেশে নেই, তাদের কাছে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি তুলে ধরব।’

বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবরা চলতি বছর দ্বিতীয়বারের মতো বৈঠক করতে যাচ্ছেন। গত ফেব্রুয়ারিতে বিনয় কোয়াত্রা জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ঢাকায় আসেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X